কোম্পানীগঞ্জে মরহুম সৈয়দুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন

Desk Desk

News

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ-করোনাভাইরাসে (কভিড ১৯) আতঙ্ক সংক্রমণে হয়ে ইতোমধ্যে সমগ্রবিশ্ব তটস্ত হয়ে পড়েছে।বাংলাদেশ জবুথবু সংক্রমিত হওয়ার আগেই বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।সে পরিকল্পানার প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি জেলা/উপজেলায় লকডাউন চলছে।লকডাউনে দেশের অসহায় ও হতদরিদ্র পরিবারেরা সদস্যরা যাতে খাদ্য সংকটে না পড়ে সে জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।সে সাথে দেশের বিত্তবানদের এই দুঃসময়ে
অসহায় গরীব দুঃখিদের পাশে দাড়ানো আহ্বান জানান।প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ধাতব্যসংগঠনের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জে মরহুম সৈয়দুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার নোয়াগাঁও গ্রামের ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯ টার সময় উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও গ্রামে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত সংগঠনের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জুবেল আহমদের সঞ্চালনায় নোয়াগাঁও গ্রামের ১০০ টি হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

ত্রান সামগ্রী বিতরণ শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম অত্র উপজেলার বিত্তশালী ব্যাক্তিদের উদ্দেশ্যে বলেন-বিশ্বআতঙ্ক করোনারভাইরাসের প্রকোপে বাংলাদেশের প্রতিটি জেলা/উপজেলা লকডাউন করে দেওয়ায় খুব কষ্টে আছে অসহায় পরিবারগুলো।আপনারা অত্র উপজেলার ১৮৪ টি গ্রামের হতদরিদ্র পরিবারের সদস্যদের পাশে দাড়ান।উপজেলার প্রতিটি গ্রাম থেকে একজন বিত্তশালী ব্যাক্তি যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ায় তবে উপজেলার চিত্রই বদলে যাবে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা রুহিনা বেগম,অত্র ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান জুয়েল আহমদ ও নোয়াগাঁও জামে মসজিদের খতিব আব্দুল মজিদ,মাওলানা হাফিজ আল মামুন,পাড়ুয়া নোয়াগাঁও ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক ফারুক আহমেদ,প্রবীণ মুরুব্বি আমজদ আলী,আবু তাহের, নুরুল হক,খলিলুর রহমান, আব্দুর রহমান,ফাউন্ডেশনের সদস্য সুহেল আহমদ,রুবেল আহমেদ,ইছহাক আহমেদ প্রমুখ।

(সি/স-২৯মার্চ-তা/ই)