কোম্পানীগঞ্জে চলছে লকডাউন – অসহায় ও দুস্থদের পাশে উপজেলা প্রশাসন

Desk Desk

News

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

 

ষ্টাফ রিপোর্টারঃ-করোনাভাইরাস (কভিড ১৯) প্রতিরোধে দেশব্যাপী লকডাউন চলছে।এই লকডাউনে অসহায় ও দুস্থরা যাতে খাদ্যের প্রয়োজনে ঘর থেকে বাহিরে না যেতে হয় সে জন্যে কোম্পানীগঞ্জ প্রশাসন অনেকটা সোচ্চার আছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে বিশেষ টিমের মাধ্যমে বিভিন্ন দরিদ্রজনগোষ্টি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রবিবার (২৯ মার্চ) কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন এর বিলাজুড়, গৌখালের পাড়, চাতলপাড়,এবং দঃ রণিখাই ইউনিয়নের গৌরিনগর, পূর্ণাছগ্রাম ও খাগাইল গ্রামের অতি দরিদ্র ৫০ টি পরিবারকে সাময়িক খাদ্য ও মাস্ক সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নির্দেশনায় বিতরণ করা হয়। প্রকৃত দরিদ্র ও দিন মজুর পরিবার খুজে খুজে ত্রাণসামগ্রী বিতরণ করার হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সাংবাদিকদের বলেন-পর্যায়ক্রমেউপজেলার সকল ইউনিয়নের প্রতিটি গ্রামে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে। তবে এ কার্যক্রম এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উপজেলার বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান করা হচ্ছে। তাহলে আমরা সকল দরিদ্র জনগোষ্ঠীকে এ কার্যক্রম এর আওতায় আনতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।

(সি/স-২৯মার্চ-তা/ই)