হত-দরিদ্রদের ঘরে ছুটে গেলেন আল ইত্তেহাদ যুব সংঘ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-করোনাভাইরাসে (কভিড ১৯)সংক্রমিত হয়ে ইতোমধ্যে সমগ্রবিশ্ব তটস্ত হয়ে পড়েছে।বাংলাদেশ জবুথবু সংক্রমিত হওয়ার আগেই বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।সে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি জেলা/উপজেলায় লকডাউন চলছে।লকডাউনে দেশের অসহায় ও হতদরিদ্র পরিবারেরা সদস্যরা যাতে খাদ্য সংকটে না পড়ে সে জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।সে সাথে দেশের বিত্তবানদের এই দুঃসময়ে অসহায় গরীব দুঃখিদের পাশে দাড়ানো আহ্বান জানান।প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ধাতব্যসংগঠনের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জের তরুণ সংগঠক মোঃ জাকির হোসেন এর উদ্যোগে উপজেলার ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের শিলের ভাঙ্গা আল ইত্তেহাদ যুব সংঘের পক্ষ থেকে ৩০ টি দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করেন।প্রতি ত্রাণের প্যাকেটে ৫ কেজী চাল,১ কেজী ডাল, ১ কেজী আলু, ১কেজী পেয়াজ,১লিটার তৈল ও সাবান প্রদান করা হয়। শনিবার (২৮ মার্চ) বিকাল ৪ টার সময় শিলের ভাঙ্গা গ্রামের ৩০ টি অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আঃ রহমান আল,ইত্তেহাদ যুব সংঘের সভাপতি মোঃ মেরাজুল ইসলাম সাধারণত সম্পাদক মোঃ মালেক মুন্সি,সদস্য মন্নান খোরশেদ মস্তফা সুমন আজির সোহেল,সহ সংগঠনের সদস্যরা। ত্রাণ বিতরণ শেষে জাকির হোসেন বিত্তবানদের উদ্দেশ্যে বলেন আপনারা যার যার সামর্থ অনুযায়ী নিজ নিজ তহবিল থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে দান করুন।প্রতিটি গ্রাম থেকে একজন বিত্তশালী যদি এই দুঃসময়ে এগিয়ে আসে তবে কেউ খুধায় কষ্ট করবেনা। (সি/স-২৯মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES সারাদেশ বিষয়: