সিলেটে হত-দরিদ্রদের মধ্যে বন্ধু মহলের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

সিলেটে হতদরিদ্রদের মধ্যে বন্ধু মহলের খাদ্যসামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের আম্বরখানা,জালালাবাদ,হাউজিং স্টেইট,মজুমদারী,দর্শনদেউরি এলাকা সহ বিভিন্ন মোড়ে প্রায় শতাধিক অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “বন্ধু মহল”।

শনিবার (২৮ মার্চ) রাতে অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকের মধ্যে চাল,ডাল,তেল,পেয়াজ,মরিচ,লবন,সাবান দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শিহাব,মোহাম্মদ কয়েছ ,রাসেল,শুভ,শিব্বির,শিমুল,হেলাল,শামীম,আলম,মাজেদ,ইমন,সামি,সজিব,তানিম,জুনেদ,রায়হান,আসিফ,জুমেল,প্রমুখ।

(সি/স-২৯মার্চ-তা/ই)