কোম্পানীগঞ্জে অসহায় পরিবারদের হাতে ত্রাণ তুলে দিলেন ইউএনও সুমন আচার্য

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ-কোম্পানীগঞ্জে অসহায় ও হতদরিদ্র পরিবার খুজে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪ টার সময় থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার দক্ষিণ বুড়দেও, বুড়িডহর, পুরান ভোলাগঞ্জ, বাবুলনগর, নতুন জালিয়ারপাড়, শাহ আরেফিন বাজার, ছনবাড়ী, এবং উত্তর বুড়দেও এলাকায় মোট ৫০ টি অতি দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও জেলা প্রশাসক, সিলেটের নির্দেশনায় আজসহ গত ৩দিনে কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ২০০ অতি দরিদ্র পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করার মাধ্যমে প্রকৃত দিনমজুর দরিদ্র মানুষের প্রাপ্যতা নিশ্চিত করা হয়।ত্রাণ সামগ্রীর তালিকায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্য সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মচারীরা।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সাংবাদিকদের বলেন উপজেলার বিত্তশালীরা যদি ত্রাণ বিতরণ কার্যক্রমে এগিয়ে আসতো তবে কেউ খাদ্যের কষ্ট করতে হতো না। বিত্তশালীরাদের প্রতি আমার আহ্বান আপনারা এই অসহায় পরিবারের পাশে এসে দাড়ান।এছাড়াও তিনি আরো বলেন যত দিন লকডাউন চলবে ততদিন দিনমজুর অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

(সি/স-৩১ মার্চ-তা/ই)