দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার ও তিন পথচারীকে ৩ হাজার টাকা জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

 

ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজার ও দয়ার বাজারের দুই প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৬ এপ্রিল) দুপুর ০১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলার নতুন বাজারের মেসার্স কালা মিয়া এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি উদ্দেশ্যে সাজিয়ে রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ পণ্যসমূহ জনতার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এছাড়াও একই দিনে দুপুর ৩ টার সময় উপজেলার দয়ার বাজারের বাজারে ইসলামীয়া স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তিনজন পথচারীকে সরকারি নির্দেশ অমান্য করে অঝথা রাস্তার পাশে আড্ডা দেওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সাংবাদিকদের বলেন- উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজার ও স্থানীয় দোকান গুলোতেও এই রকম অভিযান অব্যাহত থাকবে। রাস্থায় যারা অঝতা ঘুরাঘুরি এবং আড্ডা দিচ্ছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

(সি/স-০৬ এপ্রিল-তা/ই)