সিলেটে অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর পাশে দাড়ালেন এসপি ফরিদ উদ্দিন

Desk Desk

News

প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

সিলকো ডেস্কঃ-করোনা ভাইরাসের সংক্রমণে গোটা পৃথিবীর মানুষ আজ দিশেহারা।

এই অবস্থায় আমাদের দেশের সাধারণ মানুষ যত সময় যাচ্ছে ততই অসহায় হয়ে পড়ছে।

সেই সাধারণ মানুষের মধ্যে অবহেলিত জনগোষ্ঠী হিজড়াদের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিলেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)।

সোমবার (৬ এপ্রিল)সকাল ১১ টার সময় প্রথমে কাজিটুলায় হিজড়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বেলা ১২ টার সময় সিলেট মহানগরীর খাসদবির হিজড়া কলোনিতে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ চৌকীদিকি এলাকায় হিজড়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার ফরিদ উদ্দিন সাহেব হিজড়াদের বলেন, আপনারা ঘরে থাকবেন, প্রধানমন্ত্রীর আপনাদের সহযোগিতার জন্য সবসময় খুজ খবর নিচ্ছেন আপনাদের খাদ্য সহায়তায় আমরা সবসময় আপনাদের পাশে থাকব।

এ-সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ইমাম মোহাম্মদ শাদিদ (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিনের দায়িত্ব) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: লুৎফর রহমান প্রমুখ।

হিজড়াদের খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন” উত্তরন ফাউন্ডেশনের” সিলেটের সমন্বয়ক শাহিন আহমদ।

(সি/স-০৭ এপ্রিল-তা/ই)