করোনা আক্রান্ত শরিফ উদ্দিন দেশবাসীর কাছে দোয়া চাইলেন

Desk Desk

News

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে করোনা (কভিড১৯) আক্রান্ত পল্লী চিকিৎসক শরিফ উদ্দিন শারীরিক সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চাইলেন।

এ ব্যাপারে শরীফ উদ্দিন প্রতিবেদককে জানান আমার শারীরিক সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চাই।আল্লাহ যেন আমাকে দ্রুতই সুস্থতা দান করেন।সেই সাথে করোনা মোকাবেলায় সবাই সামজিক দূরত্ব বজায় রাখুন।সবাই সার্জিকেল মাস্ক, হ্যান্ডগ্লাবস ব্যবহার করুন। বাইরে থেকে ঘরে প্রবেশের সময় অবশ্যই ভাল করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে প্রবেশ করুন।সবাই ঘরে থাকুন নিরাপদ থাকুন।

ইউএইচও ডাক্তার মাসুম বিল্লাহ জানান, টুকের বাজারের ডাক্তার ফরিদ উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (গত ৩১ মে) শারীরিক সুস্থতা যাচাইয়ে করোনা টেস্টের জন্যে নমুনা জমা দেন।০৪ জুন বৃহস্পতিবার রাত ১১ টার সময় তার করোনা নমুনা টেস্ট রিপোর্টে পজেটিভ এসেছে সংবাদ এসেছে।

শরীফ উদ্দিন ছারাও টুকের বাজারে বসবাসকারী হামিদুর রহমান নামে এক পার্টস ব্যবসায়ীর করোনা টেস্টে (কভিড১৯) পজেটিভ এসেছে।তার বাড়ি রাজশাহী ।সে টুকের বাজারের ছিদ্দিক মিয়ার কলোনীতে ভাড়া থাকেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান,করোনা আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলশনের পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের শারীরিক সুস্ততায় সব সময় চিকিৎসার ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আক্রান্ত ব্যাক্তিদের সন্নিকটে যাওয়া ব্যাক্তিরা নিজ উদ্দ্যোগে হোমকোয়ারেন্টাইনে চলে যান।করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন এবং পরিবারকে সুস্থ রাখুন।

(সি/স-০৫ জুন- তা/ই)