কোম্পানীগঞ্জে ৪২টি স্ট্রিট লাইট বরাদ্দ দেওয়ায় ভূয়সী-প্রশংসিত মন্ত্রী ইমরান আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-বাদ যাবেনা কোন স্থাপনা, স্ট্রিট লাইট দিচ্ছে শেখ হাসিনা।ডিজিটাল দেশগড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভিসন ২০২০ বাস্তবায়নে উপজেলার ৬ টি ইউনিয়নের গ্রামাঞ্চলের বিভিন্ন স্থাপনাকে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করতে ৪২ টি স্ট্রিট লাইট বরাদ্দ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

উপজেলার ৬টি ইউনিয়নের স্কুল,মসজিদ,মাদ্রাসা,মন্দিরের জন্যে ৪২টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের জন্য ২৩ লক্ষ ৭২৫৮০টাকা বরাদ্দ দিয়েছেন।
প্রতিটি স্ট্রিট লাইট বাবদ ৫৬ হাজার ৪৯০ টাকা দরে ২৩ লক্ষ ৭২৫৮০ টাকা বরাদ্দকৃত দাম দেখানো হয়েছে।

২০১৯-২০ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় অর্থের বিশেষ বরাদ্দ হিসাবে ৭ জুন মন্ত্রী ইমরান আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টিআর ২০টি ও কাবিটা খাতে ২২ টি সোলার স্ট্রিট লাইট বরাদ্দ দিয়েছেন।

টিআর ও কাবিটা খাতে সর্বমোট ৪২ টি সোলার স্ট্রিট লাইটের মধ্যে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে টি আর খাতে ৪ টি এবং কাবিটা খাতে ৪ টি, পূর্ব ইসলামপুর ইউনিয়নে টি আর খাতে ৩ টি এবং কাবিটা খাতে ৪ টি,৩নং তেলিখাল ইউনিয়নে টি আর খাতে ৪ টি এবং কাবিটা খাতে ৪ টি, ৪ নং ইছাকলস ইউনিয়নের জন্যে টি আর খাতে ৩ টি এবং কাবিটা খাতে ৩ টি, ৫নং উত্তর রনিখাই ইউনিয়নে টি আর খাতে ৩ টি এবং কাবিটা খাতে ৩টি ও ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নে টি আর ৩ টি এবং কাবিটা খাতে ৪টি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থাপনার পাশে ৪২ টি স্ট্রিট লাইট বরাদ্দ দেওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ, সহ প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।

(সি/স-১০ জুন-তা/ই)