গোয়াইনঘাটে ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত Desk Desk News প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ স্টাফ রিপোর্টার:–সিলেটের গোয়াইঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার এলাকায় ভারতীয় মেঘালয় সীমান্তে খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে। নিহত মিন্টু মিয়ার ভাই নজরুল ইসলাম জানায়, মিন্টু মিয়া ও কয়েকজন সহযোগী মিলে সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় আম কুড়াতে যান। দুপুরে খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই যীশু দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এলাকার কুলুম ছড়ারপার গ্রামের এক যুবক ভারতীয় সীমান্ত এলাকায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসআই যীশু দত্তকে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি বলেও জানান তিনি।’ (সি/স-১০জুন-তা/ই) SHARES জাতীয় বিষয়: