সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের মৃত্যুতে আওয়ামীলীগ নেতা এম নিজাম উদ্দিনের শোক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০ কে এ রাহাত (গোয়াইনঘাট থেকে):-সিলেট সিটি কর্পোরেশন র সাবেক মেয়র বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক এম নিজাম উদ্দিন। আজ এক শোকবার্তায় এম নিজাম উদ্দিন বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে বদর উদ্দিন কামরান একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। সিলেট সিটির বিভিন্ন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এম নিজাম উদ্দিন বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন গুণী, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে সিলেট আওয়ামীলীগের অপূরণীয় ক্ষতি হলো। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান সিলেটবাসী তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকবার্তায় এম নিজাম উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। (সি/স-১৫জুন-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: