সাবেক সিটি মেয়র বদর উদ্দিন কামরানের মৃত্যুতে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের শোক

Desk Desk

News

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০

সিলকো ডেস্ক:-সিলেট সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি,জয়নাল আবেদিন (সদস্য-জেলা পরিষদ,সিলেট), কাজী আব্দুল ওয়াদুদ আলফু (চেয়ারম্যান,৩-নং তেলিখাল ইউ/পি)যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিশ্বাস,ইয়াকুব আলী (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,উপজেলা পরিষদ),সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামীম আহমদ (চেয়ারম্যান,উপজেলা পরিষদ) সংস্কৃতি সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।

একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।।

(সি/স-১৫ জুন-তা/ই)