সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ নেতা এড. আজমলের শোক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের জনপ্রিয় রাজনৈতিক মুখ, সাবেক সিটি মেয়র ও সাবেক মহানগর সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সদস্য এড.আজমল আলী। এক শোকবার্তায় এড.আজমল আলী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন বদর উদ্দিন আহমদ কামরান ভাইয়ের মৃত্যুতে আমরা হারালাম অভিভাবক,সিটি আওয়ামী লীগ হারালো তার প্রধান সেনাপতিকে, যার নেতৃত্বে সিলেটের রাজপথে মিছিল হত সেই কামরান ভাইয়ের অকাল মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা সহজেই পূরণ হওয়ার নয়। তিনি আরো বলেন, রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে থেকে কামরান ভাই সিলেটের গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন। সাধারণের হৃদয়ে তিনি যে ভালোবাসার আসন তৈরি করেছেন সে আসনে তিনি চিরদিন ভাস্বর হয়ে থাকবেন। জননেতা বদর উদ্দিন আহমদ কামরান তার কর্মের মাধ্যমে চিরদিন সিলেটবাসী ও সিলেটের ইতিহাসে চিরস্থায়ী ঠাঁই করে নেবেন। (সি/স-১৫ জুন-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: