ধর্মপাশা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে ৪০ জন কৃষককে নগদ অর্থ ও বিনামুল্যে সবজি বীজ বিতরন

Desk Desk

News

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০

মোবারক হোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চত্ত্বরে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামুল্যে লালশাক,ডাটা,কুইশাক,বড়বটিসহ ১৩ প্রজাতীর সবজি বীজ,সাইনবোর্ড ও প্রত্যেক কৃষকদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেড়া,পরিচর্যা ও সার বাবদ এক হাজার ৯৩৫ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আবদুর রহিম মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এ উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬০জন কৃষকের মধ্যে এই সহায়তা দেওয়া হবে।

(সি/স-১৯ জুন-তা/ই)