ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় বালু উত্তোলকারীদেরকে জরিমানা ও ব্যবহৃত লিস্টার ধ্বংস শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলাই নদীর ভোলাগঞ্জ রোপওয়ে নির্ধারিত সীমানার ভিতরে এসে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিন বালু ব্যবসায়ীকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস এ সাজা দেন। সূত্রে জানা যায়, ধলাই নদীর ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত এলাকায় লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন বালু ব্যবসায়ীকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনজনই তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন। এসময় তিনটি লিস্টার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও এসিল্যান্ড অনুপমা দাস বলেন, ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) একটি সংরক্ষিত এলাকা। এখন থেকে রোপওয়ে এলাকার ভিতরে বালু উত্তোলনের চেষ্টা করলে লুটপাট কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। (সি/স-১৬ জুলাই-ফ/আ) SHARES অপরাধ বিষয়: