ধর্মপাশায় গাঁজা ও ইয়াবাসহ একজন আটক

Desk Desk

News

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে গত শনিবার গভীর রাতে এক কেজি গাঁজা ও ১২পিস ইয়াবা ট্যাবলেটসহ গোপাল সরকার (৩৪)নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন,উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের গোপাল সরকার একজন মাদকব্যবসায়ী। মাদক বেচাকেনা চলছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে শনিবার রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ১২পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট গোপাল সরকারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে ও জব্দকৃত মাদক মামলার আলামত হিসেবে মাদকদ্রব্য নিয়নন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওইদিনই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(সি/স-২৬ জুলাই-তা/ই)