ধর্মপাশায় ৫ শত মাছ ধরার চাঁই ও ৩ শত কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট Desk Desk News প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে আজ বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে কারেন্টজাল ও চাঁই বিক্রি করতে আসা ব্যক্তিদের নিষিদ্ধ ৩ শত কেজি ওজনের কারেন্ট জাল ও ৫ শত পিস কিরন মালা চাঁই উদ্ধার করে আগুনে পুড়ানো ও দুইজন কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান। এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃআবু তালেব উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন,মধ্যনগর থানার এসআই সাইফুল ইসলাম প্রমুখ। (সি/স-২৫ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: