মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে কোম্পানীগঞ্জে গাঁজা সহ একজন আটক

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের মাদক বিরোধী যুদ্ধে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুলের সারাশি অভিযান অব্যাহত।

শুক্রবার ২৪ জুলাই উপজেলার টুকের গাঁও থেকে বাবুল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে ২শত গ্রাম গাঁজা সহ আটক করেছে।রাত ৯ টা ২০ মিনিটের সময় সফল এই অভিযানিক দলে কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।।

এস আই তরিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়াকে (৩৫) তার নিজ বাসার সামনে থেকে গাঁজা সহ আটক করা হয়।

আটক মাদক ব্যাবসায়ী টুকের গাঁও গ্রামের মঙ্গল মিয়া ছেলে।সে দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসায়ের সাথে জরিত ছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানান,সিলেটের পুলিশ সুপারের নির্দেশনায় কোম্পানীগঞ্জ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলমান থাকবে। আটক মাদক ব্যাবসায়ী বাবুল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদক মামলার আলামত এবং আটক বাবুল মিয়াকে একমাত্র আসামী দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(সি/স-২৫ জুলাই-তা/ই)