নবীনগরে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ ইকবাল হোসেন মুন্না (নবীনগর প্রতিনিধি):-ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় চাচাতো ভাইয়ের ধর্ষনের শিকার হলো সাত বছরের এক শিশু। শিশুটি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন ভান্ডুসার গ্রামের ফজলুল হকের মেয়ে। এই ঘটনায় অভিযুক্ত ওমান ফেরত চাচাতো ভাই সাইফুল মিয়া(২২) পলাতক ছিল। শিবপুর পুলিশ ফাঁড়ির এসআই ইহসানুল হক ২১ শে জুলাই মঙ্গলবার সাংবাদিকদের জানান মঙ্গলবার দুপুর ১২টায় এই ন্যাক্কারজনক শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার ও এলাবাসীর সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সাইফুল বাড়ির পাশে মাছ ধরার কথা বলে ভুক্তভোগী শিশুটিকে কোলে করে পাশের একটি বাঁশঝাড়ের পাশে পাট খেতে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের একপর্যায়ে প্রচুর ব্যাথা ও রক্তক্ষরণ শুরু হলে শিশুটি চিৎকার করে তখন তাকে ফেলে সাইফুল পালিয়ে যায়। প্রচন্ড ব্যাথা নিয়ে বাসায় গিয়ে মাকে অবগত করে ৭ বছরের শিশুটি। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র (ধর) সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে শিশুটির খোঁজ নিয়েছি। শিশুটির চিকিৎসার খোঁজখবর নিয়েছি ও আলামত সংগ্রহ করার জন্য গাইনী চিকিৎসককে বলেছি। পলাতক অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। আজ ২৩/৭ বৃহস্পতিবার ধর্ষণের শিকার সাত বছরের শিশু ধর্ষণের একমাত্র আসামি নাটঘর ইউনিয়ন ভান্ডুসার গ্রামের আবদুল হান্নান মিয়ার ছেলে সাইফুল মিয়া ওরুফে শাহাবুদ্দিন(২২)কে বীরগাঁও ইউনিয়ন কিশোরপুর গ্রাম থেকে আজ গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে নবীনগর থানার মামলা নং-২৫, তাং-২৩/০৭/২০২০ইং তারিখ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) থ করা হয়। বিষয়টি নিশ্চিত করে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হক বলেন সাইফুলকে গ্রেফতার করতে পুলিশের তিনটি টিম মাঠে কাজ করেছে,যা আমরা সফল হয়েছি। আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। (সি/স-২৩ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: