১২ টি মাদক মামলার আসামী “জোৎস্না” ইয়াবাসহ পুলিশের খাঁচায় বন্দি Desk Desk News প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ মোঃআসরাফুল ইমরান (মৌলভীবাজার জেলা প্রতিনিধি) বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে তাই আমাদের মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)এর দিক নির্দেশনায়, মাদক বিরোধী চিরুনি অভিযান চালিয়ে গত ৩০ জুলাই শ্রীমঙ্গল থানা এলাকায় নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা সহ এক মাদক ডিলার মোছাঃ মিলি বেগম উরফে জোৎস্না বেগম (৪৫)কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার, (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান আশিক এর সার্বিক সহায়তা ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে, এসআই আল আমিন, এসআই রুকনুজ্জমান, এএসআই নজরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদক নির্মুলের অভিযান পরিচালনা করা হয়। আটক মোছাঃ মিলি বেগম উরফে জোৎস্না বেগমের স্বামী- কাজল মিয়া উরফে আব্দুল মন্নাফ, তিনি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার বাসিন্দা। শ্রীমঙ্গল থানা পুলিশের সুত্রে জানাযায় সে শ্রীমঙ্গল থানা সহ বিভিন্ন থানায় ১২ টি মাদক মামলার অভিযুক্ত আসামি। পরে তাহাকে গ্রেপ্তার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। (সি/স-৩১ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: