সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবারের পক্ষে জামাল উদ্দিনের ঈদ শুভেচ্ছা বার্তা

Desk Desk

News

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

সিলকো ডেস্ক:-পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সিলেটসহ কোম্পানীগঞ্জবাসীকে দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘বিসর্জন পরিবারের’ প্রতিষ্টাতা সভাপতি-মো. জামাল উদ্দিন।

তিনি বলেন, এই বছরের ঈদ অন্যান্য বছরের ঈদ উদযাপনের ন্যায় হবে না। সবাই একটু ব্যতিক্রম ধর্মীয় ঈদ পালন করবে এই বছর। বিশ্বব্যাপী করোনা মহামারী ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে গেছে গোটা পৃথিবী। যার প্রভাব আমাদের দেশেও বিরাজমান। সব কিছু উপেক্ষা করেও আমাদেরকে পালন করতে হবে পবিত্র ঈদ উল আযহা। তাই আমরা নিজে ভালো থাকতে, পরিবারকে ভাল রাখতে, সর্বোপরি গোটা দেশকে ভাল রাখতে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে পালন করতে হবে পবিত্র ঈদ উল আযহা।
এছাড়া তিনি আরো বলেন,২০১৫ সালে এই কাজে ধারাবাহিক ভাবে কাজ করা অবস্থায় নিজের চিন্তাচেতনা থেকে অসহায় মানুষের সেবার পরিমাণ বাড়ানোর জন্য একদল মানবতা প্রেমীদের নিয়ে ২০১৮ সালে কোম্পানীগঞ্জে গঠিত হয় একটি সামাজিক সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সি‌লেট।

এছাড়াও তিনি আরো বলেন, ২০১৫ সাল থেকে অসহায় মানুষের সেবায় নিয়োজিত একজন রক্তদাতা কর্মী হিসেবে সবার কাছে আমার অনুরোধ আপনারা সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদ উদযাপন ও কোরবানি প্রক্রিয়া সম্পন্ন করুন।

সামাজিক সংগঠন “বিসর্জন পরিবারের” আমার শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী, বন্ধু প্রতীম অন্যান্য সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনসহ দেশ ও দেশের বাহিরে সবাইকে আমি ও আমার “বিসর্জন পরিবার’র সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
ঈদ সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। সবাইকে ঈদ মোবারক।

(সি/স-৩১ জুলাই-তা/ই)