জকিগঞ্জে পুলিশ-মাদক ব্যাবসায়ীদের বন্দুক যুদ্ধে একজন নিহত,অস্ত্র ও গুলি উদ্ধার

Desk Desk

News

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-সিলেটের জকিগঞ্জে পুলিশ ও মাদক ব্যাবসায়ীদের বন্দুক যুদ্ধে আব্দুল মান্নান (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে।

নিহত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে চোরাচালান, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ ১২ টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।

নিহত আব্দুল মান্নান মুন্না জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়,সোমবার (৩ আগস্ট) ভোরে মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়ার পথে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের সংবাদকর্মীদের জানিয়েছেন, তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় রোববার বিকেলের দিকে তাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে মুন্না জানায়, তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী ওই রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে অজরগ্রামে পৌছার পর তার সঙ্গীরা পুলিশের উপর এলোপাতারি গুলি চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হাটে। এরপর ঘটনাস্থল থেকে আহতবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ জন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।

(সি/স-০৩ আগস্ট-তা/ই)