সাংবাদিক মুকিত রহমানীর বাসায় দুঃসাহসিক চুরি,মালামাল লুট Desk Desk News প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২০ স্টাফ রিপোর্টার:-জাতীয় দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার মুকিত রহমানীর বাসায় দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোররা ঘরের দরজার তালা কেটে মালামাল লুট করে ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বুধবার (৫ আগষ্ট) বেলা আড়াইটার দিকে ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে এসে এ অবস্থা দেখতে পান মুকিত রহমানী। সাংবাদিক মুকিত রহমানী জানান, কেওয়াপাড়া পড়শী ১০৬ নং বাসায় দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে রয়েছেন। পবিত্র ঈদ উল আযহায় তিনি গ্রামের বাড়ি গেলে গতকাল অথবা পরশু রাতে চোর ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়। চুর আলমিরা ও ওয়্যারড্রপের ড্রয়ার ভেঙে স্বর্ণের বালা, কানের দোল, ইমিটেশন অলংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একই সময় চোর তার বাসার পাশের ইউনিটেও চুরি করে। সৌদি আরব প্রবাসী রইছ আলীর ঘর থেকে স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, নগদ টাকা নিয়ে যায়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানার এসআই ফয়েজ আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি। চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থাসহ মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। (সি/স-০৬ আগস্ট-তা/ই) SHARES জাতীয় বিষয়: