কোম্পানীগঞ্জে খালু শশুরকে পিটিয়ে হত্যা,দুই সহোদর আটক

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিবেশির সাথে কলহের জের ধরে রফিক মিয়া(৬৫) নামের একবৃদ্ধ খুন হন।নিহত ব্যক্তি মৃত নছর আলী (মুক্তিযোদ্ধা) ছেলে। নিহত রফিক মিয়া খুনি দেলোয়ারের আপন খালু শশুর। শুক্রবার (০৭ আগস্ট) বিকাল ৫টার সময় উপজেলার ইছাকলস ইউনিয়নের মাটিভুইটিলা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, নিহত ব্যাক্তির সাথে দেলোয়ার (৪০) হোসেন কর্তৃক তুচ্ছঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি চলছিলো। এক পর্যায় তার (দেলোয়ার) দুই সহোদর এসে মারামারিতে যোগ দেয়।ঘটনার সময় দেলোয়ারের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন রফিক মিয়া। আহতস্থায় ছাতক হাসপাতালে নেয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় দেলোয়ার মিয়া পলাতক থাকলেও ইকবাল(২০) ও জামিল (১৮) নাম তার দুই সহোদরকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন।

কোম্পানীগঞ্জে খালু শশুরকে পিটিয়ে হত্যা,দুই সহোদর আটক

ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত জনতাকে শান্ত করার চেষ্টা করছেন ওসি কে.এম নজরুল

হত্যার সাথে জড়িত দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বলেন,প্রতিকূল পরিবেশের মধ্যেও খবর পাওয়ার সাথে সাথে নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছে হত্যাকান্ডে জড়িত দুইজনকে আটক করতে সমর্থ হই।এখন পর্যন্ত কেউ অভিযোগ দেইনি।অভিযোগ দিলে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিহতের লাশ বর্তমানে ছাতক হাসপাতালে আছে।আগামীকাল সুনামগঞ্জ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে বলে নিশ্চিত করেন নিহতের আত্মীয় আব্দুল আলীম।

(সি/স-০৮ আগস্ট-তা/ই)