কোম্পানীগঞ্জে গাঁজা সহ একজন আটক

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-উপজেলার টুকের গাঁওয়ে ৩ শত গ্রাম গাঁজা সহ একজন খুচরা মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শামসুল আরেফিন।আটক ব্যাক্তি দক্ষিণ রাজনগর গ্রামের মৃত বাসু মিয়ার পুত্র আব্দুল লতিফ (৭০)।

এজাহার সূত্রে জানা যায় শুকবার (১৪ আগষ্ট) সন্ধ্যা ০৮ টার সময় টুকের গাঁও থেকে গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,উল্লেখিত ব্যাক্তি দীর্ঘদিন যাবত টুকের গাঁও এলাকায় মাদক বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং আটক ব্যাক্তিকে একমাত্র আসামী দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এব্যাপারে সাব ইন্সপেক্টর শামসুল আরেফিন বলেন,সিলেটের পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিনের নির্দেশে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে, থাকবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল প্রতিবেদককে বলেন,মাদক মুক্ত কোম্পানীগঞ্জ গড়তে যা যা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত।তবুও কোম্পানীগঞ্জের মাটিতে মাদক ব্যাবসায়ীদের জায়গা হবে না।তারা দেশ ও সমাজের শত্রু।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(সি/স-১৪ আগস্ট-তা/ই)