অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ প্রশাসনের অভিযান,জরিমানা ও কারাদন্ড প্রদান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ টি ভিন্ন মামলায় ৭ জনকে ৭ লক্ষ টাকা জরিমানা এবং তিনজনকে ছয়মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিজিবি ও পুলিশ সদস্যের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ইজারাবিহীন বালুমহাল থেকে বালু উত্তোলন এর বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। এসময় ইজারাবিহীন ধলাই নদী দক্ষিণ বালু মহালের দক্ষিণ রাজনগরের মুখ অংশ থেকে সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০টি ভিন্ন মামলার মধ্যে ৭ (সাত) জন ব্যক্তিকে ১ লক্ষ টাকা করে মোট ৭ (সাত) লক্ষ টাকা অর্থদণ্ড করা হয় এবং বাকি তিনজনকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। (সি/স-২২আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: