মুক্তিযুদ্ধের সাবেক সেক্টর কমান্ডার সি আর দত্ত (বীর বিক্রম) আর নেই

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

স্টাফ রিপোর্টার:-স্বনামধন্য রাজনীতিবিদ, সেক্টর কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব) সি আর দত্ত (বীর উত্তম) আর নেই। তিনি আজ (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় সাড়ে ৯টায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত দ্য সাংবাদিকদের এ তথ্য জানান। সি আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সি আর দত্তের মেয়ে কবিতা দাশগুপ্তের বরাত দিয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, ‘গত শুক্রবার গোছলখানায় পড়ে গিয়ে সি আর দত্তের এক পা ভেঙে যায়। তাকে দ্রুত ফ্লোরিডার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।’

‘সি আর দত্তের দুই সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছি।’

(সি/স-২৫ আগস্ট-তা/ই)