গভীর রাতে শাহ আরফিন টিলায় ওসি নজরুলের অভিযান,একজন আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় গভীর রাতে চুরি করে পাথর উত্তোলন হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি নজরুল জাহান অভিযান চালায় । অভিযানে টিলা থেকে পাথর উত্তোলন করে নিয়ে আসার সময় পাথরবাহী দুইটি ট্রাক্টর সহ রাজু মিয়া (৩২) একজনকে আটক করেন।আটক রাজু মিয়া গোয়াইনঘাট উপজেলার বগাইমুসলিম পাড়ার মৃত নুর মিয়ার পুত্র। পলাতক সেবুল মিয়া। সূত্রে জানা যায়,মৃত শুক্কুর আলীর ছেলে একাধিক মামলার পলাতক আসামী জামাল আহমদ কালা মিয়ার নেতৃত্বে একটি চক্র গত কয়েকদিন ধরে গভীর রাতে শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন করে আসছিল। বৃহস্পতিবার রাত ৩ টার সময় কোম্পানীগঞ্জ থানার ওসি নজরুল জাহানের নেতৃত্বে এসআই মোস্তাক সহ ১৫/১৬ জনের চৌকুস একটি অভিযানিক টিম শাহ আরফিন টিলায় পৌঁছে। পুলিশের উপস্থিতি টের জামাল সহ পাথর উত্তোলনকারী দলের অন্যরা পালিয়ে গেলেও দুইটি পাথরবাহী ট্রাক্টরসহ একজনকে আটক করে। জব্দকৃত পাথরবাহী ট্রাক্টর মামলার আলামত এবং আটক রাজু মিয়াকে প্রধান আসামী করে ৩ জনকে উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার অন্যান্য আসামীরা হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের মাসুক মিয়ার ছেলে আরিফ (২৮) ও জালিয়ার পাড় গ্রামের আব্দুল আলীর ছেলে সেবুল মিয়া (৩০)। উল্লেখ্য শাহ আরফিন টিলার কুখ্যাত পাথর খেকু জামাল ও সেবুল মিয়া সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।কোম্পানীগঞ্জ থানার সাবেক ওসি সজল কানু ও ওসি (তদন্ত) রজিউল্লাহ খানের মদদতে দীর্ঘদিন ধরে এই চক্রটি শাহ আরফিন টিলায় দিনের বেলাতেও পাথর উত্তোলন করে আসছিলো।তাদের ক্লোজড হওয়ার কারনে দীর্ঘদিন পাথর উত্তোলন বন্ধ ছিলো।সম্প্রতি জামাল গংয়ের নেতৃত্বে চক্রটি আবারো মাথা চারা দিয়ে উঠেছে। গভীর রাতে শত শত শ্রমিক দিয়ে টিলার ভিতর থেকে পাথর উত্তোলন করে আসছিলো।কোম্পানীগঞ্জ থানার নতুন যোগদানকৃত ওসি কে এম নজরুল জাহান সেই চক্রের বিরুদ্ধে বার বার পুলিশি অভিযান দিয়ে ব্যার্থ হলেও অবশেষে গভীর রাতে তাদের ধরতে অভিযান চালায়। কোম্পানীগঞ্জ থানার ওসি নজরুল জাহান বলেন,শাহ আরফিন-ভোলাগঞ্জ রাস্তায় পাথরবাহী ট্রাক্টরতো দূরের কথা খালি ট্রাক্টর চলাচলও নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই সংগবদ্ধ চক্রটিকে ধরতে অভিযানে যাই। একজনকে আটক করতে পারলেও অন্যরা দৌড়ে পালিয়ে যায়।এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। (সি/স-২৭ আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: