দবিরুল ইসলাম এমপি’র সুস্থতা কামনায় হরিপুরে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

 

হরিপুর প্রতিনিধি:- ঠাকুরগাঁও ২ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের করোনা মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
শুক্রবার বেলুয়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয় ।দোয়া ও মোনাজাতে পুরো দেশ এবং পুরো বিশ্বের সকলের করোনা মুক্তির জন্যও দোয়া করা হয়।

উল্লেখ গত ২৪ আগস্ট এমপি দবিরুল ইসলামের করোনা পজিটিভ আসে এবং এর পরপরেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে হেলিকপ্টার তাকে ঢাকায় নেওয়া হয় এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানা যায়৷

(সি/স-২৯ আগস্ট-তা/ই)