ধর্মপাশায় আ.লীগ নেতা আলমগীর কবীরের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০ মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:-সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবীরের (৫৫) মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রামের ৩৫টি জামে মসজিদ ও উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আজ শুক্রবার বাদ জুমআ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত ওই নেতার পরিবারবর্গের সদস্যরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর কবীরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের পাশা হিমু। উল্লেখ্য গত ২১আগস্ট আলমগীর কবীর করোনায় আক্রান্ত হন এবং ৬সেপ্টেম্বর রোববার রাত ১১টা বেজে ৪০মিনিটের সময় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন ৭সেপ্টেম্বর ধর্মপাশা গ্রাম মসজিদে জানাজা শেষে তাঁর লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির আদর্শকে হৃদয়ে লালন করে বেড়ে উঠা ত্যাগী ও পরিক্ষিত এই জনপ্রিয় নেতা দাম্পত্য জীবনে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। (সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: