টুকের বাজারের তাহের প্লাজায় গ্রীণভিউ ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে ওরাল ডেন্টাল সার্জন ডা.মোঃ আব্দুল আউয়াল পরিচালিত গ্রীণভিউ ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার টুকের বাজারের তাহের প্লাজায় শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময় ডেন্টাল কেয়ার চেম্বারের উদ্বোধন করা হয়। ডা. মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা শামিম আহমদ। অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুকের বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডা.আব্দর নুর,২ নং পূর্ব ইসলামপুর ইউ/পি চেয়ারম্যান বাবুল মিয়া, সাবেক বিআরডিবি চেয়ারম্যান সফর মিয়া,টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও যুবলিগ নেতা ইকবাল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিলাল আহমদ,ভাটরাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জুয়েল আহমদ খাঁন, কাস্টমস অফিসার কাইছার আহমদ টিটু,শাবিপ্রবি কর্মকর্তা আব্দুল মান্নান ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমিন প্রমুখ। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করেন ইয়াহিয়া বিন উসমান। (সি/স-১১ সেপ্টেম্বর-তা/ই) SHARES জাতীয় বিষয়: