কমলগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ মিছিল

Desk Desk

News

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

মোঃ মালিক মিয়া,কমলগঞ্জ প্রতিনিধি:-ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে রাসূল( সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী খ্রিষ্টান কর্তৃক পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে আজ শুক্রবার, বিকাল ৫ ঘঠিকায় মৌলভারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমুহনা চত্বরে মানববন্ধনে রুপ নেয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারন সম্পাদক আব্দুল মালিক বাবুল এর সঞ্চালনায় শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি হাফেজ মশাহিদ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমলগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মোঃ দুরুদ আলী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানি, শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ সভাপতি হাজী ইজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা ছাত্রসেনার সভাপতি এম.এ.রাসেল মোস্তফা, শমশেরনগর ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে মাওলানা ইব্রাহিম জালালী। । এছাড়াও আরো উপস্থিত ছিলেন শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামআতের সিনিয়র সদস্য মিজানুল হক স্বপন, শমশেরনগর ইমাম উলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা নুর উদ্দীন,সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মুকিত,অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, জেলা যুবসেনার অফিস সম্পাদক মুকিত হাসানি,শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোঃ দুরুদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হক সুমন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক কাজী যুবায়ের আহমদ, শমশেরনগর ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মোঃ মুহিবুর রহমান রাসেল,সহ সভাপতি মাহমুদ হাসান শিমুল, সাধারন সম্পাদক আহমেদ রাজু,হযরত মফিজ উদ্দীন শাহ (রহঃ) ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রধান শায়ের হাফেজ মনিরুল ইসলাম,মোঃ নুরুল ইসলাম মামুন,শায়ের আল আমিন, শায়ের ইব্রাহীম, তায়েফ আহমদ, আইমান হোসেন চৌ: সুন্না, মাদানি টিউন পরিচালক শহিদ আহমেদ,সাদি আহমেদ, মোঃ নুরুল আলম আনোয়ার,মোঃ নুরুল ইসলাম,হাসিবুল হাসান সিমান্ত, আব্দুস সামাদ মুন্না সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন উগ্র খ্রিস্টানদের এহেন জঘন্য ও ন্যক্কারজনক ঘটনায় আগামী ২৮ তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব যেন পাস করা হয় এবং এই ঘৃন্য কাজের জন্য জাতিসংঘ সুইডেন এবং ফ্রান্সের উপর চাপ প্রয়োগ করে। পরিশেষে শমশেরনগর ইমাম উলামা সভাপতি ও বড়চেগ সুন্নীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা তাজুল ইসলাম সাহেবের মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সমাপ্তি ঘটে।

(সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই)