সিলেট জেলা ছাত্রদলকে কৃতজ্ঞতা জানালেন যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান (শুভ)

Desk Desk

News

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

নোমান আহমেদ:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নব্য প্রকাশিত উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির পক্ষে জেলা ছাত্রদলকে কৃতজ্ঞতা জানালেন

যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান শুভ।

এক প্রেসবার্তায় রুকুনুজ্জামান বলেন, সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন নাদিম’র নেতৃত্বে সিলেট ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে সিলেটের উন্নয়ন ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন এবং তাদের নেতৃত্বে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন নাদিম বুধবার রাতে হিফজুর রহমানকে আহ্বায়ক ও ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

(সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই)