ইতিহাসবিদ ড.সিরাজুল ইসলাম ফাউন্ডশনের বৃক্ষরোপণ ও আনন্দ ভ্রমণ উদযাপন Desk Desk News প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০ স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ এসিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড.সিরাজুল ইসলামের নামকরণে সামাজিক সংগঠন ড.সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও আনন্দ ভ্রমণ অনুষ্টিত হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের ধলই বিজিবি ক্যাম্প জামে মসজিদ প্রাঙ্গনে ফলজ ও বনাজী গাছের চারা রোপণের মাধ্যমে এই আনন্দ ভ্রমণ যাত্রার উদ্বোধন করা হয়।বৃক্ষরোপণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ড. সিরাজুল ইসলামের সহোদর লাল মিয়া। এ সময় সাদা পাথর পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট ও ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করা হয়।পরিষ্কার কর্মসূচী পালন করার সময় সাবেক এপিপি এডভোকেট কামাল হোসেন বলেন,সাদা পাথর পর্যটন কেন্দ্র একটি সম্ভানাময়খাত।নতুন এই পর্যটন কেন্দ্রটিকে দেখার জন্যে দেশের ভিবিন্ন প্রান্ত থেকে উৎসুক পর্যটক পিয়াসীরা ছুটে আসছে।অনেকে অসচেতনভাবে খাদ্য সামগ্রীর উচ্ছিষ্টগুলো ও কাগজ সহ বিভিন্ন ময়লা যত্রতত্র ফেলে রেখে চলে যায়।আমাদের সবার উচিত সাদা পাথরের এই স্পটকে পরিষ্কার রাখা।আসুন আমরা সাদা পাথর পর্যটন কেন্দ্রকে পরিষ্কার রাখতে সবাই সচেতন হই। এ সময় উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাষ্টার,বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফর মিয়া,রমজান মিয়া,শেখ ফরিদ,হিলু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক তারিকুল ইসলাম, অত্র ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি বাবুল ইসলাম বাবলু, সহ সভাপতি মিজানুর রহমান সেলিম,প্রভাষক বরকত উল্লাহ,সাধারণ সম্পাদক আবুল হাসানাত খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ কাউসার,প্রচার ও প্রকাশনা সম্পাদক আপন মিয়া,দপ্তর সম্পাদক মান্না, কার্যকরী সদস্য নাজমুল হক,জাহাঙ্গীর আলম,খাইরুল ইসলাম,বাবুল মিয়া,মিজান মিয়া,আশরাফুল হাসান আরিফ সহ দুইশতাধিক সাধারণ সদস্য। (সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: