প্রদীপকে আহ্বায়ক করে ব্লাড ডোনার পিরোজপুর জেলা কমিটির অনুমোদন

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

মেহেদী ইসলাম:-মানবতার কাজে সবার বিপদে সবার আগে যে সংগঠনটি পাশে থাকার এক অনন্য দৃষ্টি স্থাপনকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন ।

জরুরী প্রয়োজনে যেকোন সময় অসহায় মানুষের পাশে দাড়ায় বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন।
কমিটির সবার একটি উদেশ্য রক্তের কারনে যেন কোন ভাই-বোন, গর্বধারিনী মা ও শিশু যেনো মারা না জায়। তাই সবাই একতা বদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করেছে ।

পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক প্রদীপ সরদার বাবু বলেন যে এই কমিটির একটাই লক্ষ্য যে সাধারন মানুষের পাশে দারানো ও মানুষকে রক্ত দিয়ে তাদের জীবনকে বাচানো তার নিজের লক্ষ্য ও তার কমিটির লক্ষ্য।

তার-ই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার ১ মাসের জন্য আহ্বায়ক কমিটি প্রধান করেছে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান শাকিল সাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয় ।
এতে প্রদীপ সরকার বাবুকে আহবায়ক করে কমিটি প্রধান করা হয় । কমিটির অন্যান্যরা হলেন ।

যুগ্ম -আহ্বায়ক রাজিব শেখ,আহ্বায়ক মিতু মন্ডল,আহ্বায়ক সত্যজিত কুমার বিপ্লব, আহ্বায়ক সৌরভ বালা শুভ, আহ্বায়ক রিক প্রতিম হালদার, আহ্বায়ক মুন্না সরদার।

সেচ্ছায় রক্ত দান, নিবেদিত আমাদের-ই প্রান।

(সি/স-৩০ সেপ্টেম্বর-তা/ই)