কোম্পানীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য “দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্টিত Desk Desk News প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য “দক্ষতা ও সচেতনতা “শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত সেমিনার অনুষ্টিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরএ নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ও ফয়জুর রহমান সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর মাজেদুর রহমান,আলহাজ্ব শামীম আহমদ(চেয়ারম্যান-উপজেলা পরিষদ,কোম্পানীগঞ্জ)। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপজেলা আইসিটি অফিসার নাইম আহমদ, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান,পল্লী বিদ্যুৎ কোম্পানীগঞ্জ কার্যালয়ের ডিজিএম সিরাজুল ইসলাম,২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া,৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুন উদ্দিন। (সি/স-০৭ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: