ধর্মপাশায় পবিত্র জশনে জুলুস ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

পবিত্র জশনে জুলুস ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদ নামের একটি সংগঠন এই মিছিলের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জুবায়ের পাশা হিমু। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ার খান রেজভী সুন্নি আল ক্বাদরীর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ, উপদেষ্টা বাবুল নুরী, সহ সভাপতি মোহাম্মাদ শাহজাহান কবীর, আক্কাস পীর সাহেব, মোহাম্মদ খুকা মিয়া রেজবি, মোহাম্মদ এনামুল , মোহনগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল মাস্টার , ধর্ম ও তাসাওফ বিষয়ক সম্পাদক ক্বারী শামসুল হক রেজবি, প্রচার সম্পাদক খোকন ফকির প্রমুখ।

পরিশেষে সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা রিফাত নুুুরীর মিলাদ ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

(সি/স-৩০ অক্টোবর-তা/ই)