আগামী ইউপি নির্বাচন নিয়ে দক্ষিণ রনিখাইয়ের দরাকুলবাসীর মতবিনিময় সভা অনুষ্টিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ নোমান আহমেদ:- সিলেটের কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদ কে প্রধান অতিথি রেখে দরাকুল বাসীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত। শুক্রবার (৬ নভেম্বর) রাত ০৮ টা ৩০ মিনিটের সময় দক্ষিণ রনিখাইয়ের দরাকুল গ্রামের প্রবীণ মুরব্বি তৈয়বুর রহমানের বাড়িতে দরাকুল গ্রামবাসীর নির্বাচনী মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দরাকুল গ্রামের প্রবীন মুরব্বি মশাহিদ আলী।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন (ইমাদ)।সঞ্চালনা করেন মুসতাকিম বিল্লাহ। সভায় পবিত্র কালামুল্লা শরীফ থেকে তেলাওয়াত করেন মাওলানা নাসির উদ্দিন(দরাকুল)। স্বাগত বক্তব্য রাখেন নোমান আহমেদ।এছাড়াও বক্তব্য রাখেন ইকবাল হুসেন,শাহীন আহমেদ, তাজউদ্দীন, হেলাল আহমেদ, মাওলানা আবুল হোসাইন, নুরুল আমিন, আমীরউদ্দিন, নুরুল হক। নিজ নিজ বক্তব্যে তারা বলেন, প্রধান অতিথিকে উদ্দেশ্য করে আমরা বর্তমান করুনাকালীন সময়ে ও ভয়াবহ বন্যার সময় আপনাকে যতটা ছায়ার মত আমাদের কাছে পেয়েছি ততটা কাছে পাইনি বর্তমান ইউপি চেয়ারম্যানকে।তাই আমরা সিন্ধান্ত নিয়েছি আমরা আমাদের রাজনৈতিক অধিকার,পবিত্র আমানত আপনার মার্কাটায় রাখব্।আমরা আপনাকে মন থেকে সাপোর্ট করি। আগামী ইউপি নির্বাচনে আপনার মত একজন সৎ, যোগ্য প্রার্থীকে আমাদের মত সাদা সিদা মানুষের খুবই প্রয়োজন।তাই আশা করব আপনি আগামী নির্বাচনে আমাদের জন্য হলেও মাঠে লড়বেন। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন ইমাদ বলেন আপনারা আমার যে গুনকীর্তন করছেন আসলে আমি তার যোগ্য নয়।আমার জন্য শুধু আপনাদের দোয়া ও ভালবাসা প্রয়োজন।আমি চাই আপনাদের খাদিম হয়ে সেবা করতে।আমার নেতা হওয়ার আশা একেবারেই নেই আমি শুধু চাই আপনাদের ন্যায্য অধিকারে যেন কেউ হস্তক্ষেপ না করে আর আমার এটা আমার নৈতিক দায়িত্ব। আপনারা যখন চাচ্ছেন আমাকে ইনশাআল্লাহ কথা দিলাম আমি নির্বাচনে সকল অধিকার বঞ্চিতদের স্ব-অধিকার ফিরিয়ে দিতে হলেও মাঠে লড়ে যাবো। সভার সমাপনী বক্তব্যে সভাপতি মশাহিদ আলী বলেন আমরা ইমাদ সাহেবের বক্তব্য শুনে খুব খুশি হলাম আমি আমার উপস্থিত সবার পক্ষ থেকে জানিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনার মার্কাটাই এই দরাকুলের ওয়ার্ডে জয়লাভ করবে আগামী মার্চের ইউপি নির্বাচনে। আমার ওয়ার্ডের সকল যুবক ছেলেরা আপনার জন্য প্রহরী হিসেবে কাজ করবে।কোন ওয়ার্ডে কি হবে জানি না তবে আমার ওয়ার্ডে কোনো দূর্নীতি হতে দেব না ইনশাআল্লাহ। উক্ত উঠোন বৈঠকে দরাকুল গ্রামের মুরব্বিয়ান,যুবকসহ প্রায় দুই শতাধিক নাগরিক উপস্থিত হিসেবে ছিল। (সি/স-০৭ নভেম্বর-তা/ই) SHARES রাজনীতি বিষয়: