সিলেট বিভাগের ৭টি পৌরসভায় নৌকার প্রার্থী নির্ধারণ

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

প্রেস বক্স:-আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঠিক করতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ।

সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, সুনামগঞ্জের সদর, ছাতক ও জগন্নাথপুর, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো- মৌলভীবাজারের কুলাউড়া, মৌলভীবাজারের কমলগঞ্জ, সুনামগঞ্জের সদর, ছাতক ও জগন্নাথপুর, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ।

 

(সি/স-১৯ডিসেম্বর-তা/ই)