ধর্মঘটে অচল কোম্পানীগঞ্জ, ভোগান্তির শিকার পর্যটক ও সাধারণ যাত্রীরা Desk Desk News প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-সিলেটে পাথর কোয়ারী সচল করে দেওয়ার দাবিতে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার (২২, ২৩ ও ২৪ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত সকল ধরণের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। এর আগে একই দাবিতে চলতি মাসে ৪৮ ঘন্টার পণ্যপরিবহন ধর্মঘট পালন করে ছিল ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’ নেতৃবৃন্দ। বৃহত্তর সিলেটের সাথে সারাদেশের দূরপাল্লার গাড়ির সাথে সাথে চলাচল বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহনের। ধর্মঘটের কারণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।সিলেটের কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকবাহী প্রাইভেটকার সহ ছোট ছোট টমটম পর্যন্ত আন্দোলন কারীরা আটক রেখেছে এই চিত্র দেখা গেছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা অসুস্থ ব্যাক্তিরা কোনো পরিবহন না পাওয়া পায়ে হেটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘটের কারনে যাত্রী পরিবহন গুলো বন্ধ থাকা বিভিন্ন উপজেলার জায়গায় নারী-পুরুষদের গাড়ির জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে দেখা গেছে। আবার কোথাও কোথাও পায়ে হেটে যার যার গন্তব্যে রওয়ানা হতেও দেখা গেছে। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় অচল হয়ে পড়েছে সমগ্র কোম্পানীগঞ্জ। সরেজমিনে দেখা যায়,উপজেলার ১২/১৩টি স্পট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখতে দেখা যায়। এদিকে সিলেটের সবকয়টি পাথর কোয়ারী সচল করে দেওয়ার দাবিতে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারসহ বিষয়টি সমাধানের লক্ষ্যে সোমবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের আহ্বানে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে উদ্ভূত পরিস্থিতির কোনো সমাধান না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছেন ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’ নেতৃবৃন্দ। এব্যাপারে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া বলেন,বন্ধ থাকা পাথর কোয়ারী খুলে না দেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।৭২ ঘন্টা ধর্মঘটেও যদি প্রশাসন টনক না নড়ে তবে কেন্দের নির্দেশে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান,‘সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের ডাকে সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আমাদের সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে আমরা বরাবরের মতো আমাদের ন্যায্য দাবিটাই তুলে ধরেছিলাম যে- ১০ লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা রক্ষার্থে সিলেটের সকল পাথর কোয়ারী সচল করে দেয়া হোক। পরিবেশ বিধ্বংসী বোমামেশিন নয় বরং সনাতন/ম্যানুয়েল পদ্ধতিতে আমরা শ্রমিকদের মাধ্যমে আমরা পাথর উত্তোলন করতে চাই। এতে সরকারও যেমন লাভবান হবে, তেমনি দু-বেলা দু-মুঠো ভাত খেয়ে ১০ লক্ষাধিক মানুষও বাঁচতে পারবেন। কিন্তু সোমবারের ওই বৈঠকেও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের মতামত বা দাবিকে কোনো ধরণের গুরুত্ব দেননি। তাই আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা তিনদিন পুরো সিলেট বিভাগে সকল ধরণের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। আমরা সকাল থেকেই রাজপথে আছি আমাদের নায্য দাবি আদায়ের জন্য।’ গোলাম হাদী ছয়ফুল আরও জানান, তবে এম্বুলেন্স, বিদেশ যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ঔষধবহণকারী পরিবহন ধর্মঘটের আওতার বাহিরে রয়েছে।’ উল্লেখ্য, প্রায় এক বছর ধরে সিলেটের সবকয়টি পাথর কোয়ারী বন্ধ রয়েছে। পরিবেশ ধ্বংসরোধে এ সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। তবে পাথর ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন, কোয়ারী সচল করে দিতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু তা কোনোভাবেই মানছে না প্রশাসন। https://sylcosongbad.com/wp-content/uploads/2020/12/VID-20201222-WA0016.mp4 কোয়ারী বন্ধ থাকায় প্রায় ১০ লাখ পাথর ও পরিবহন শ্রমিকরা আহারে-অনাহারে দিনাতিপাত করছেন। কঠিন সংকটের মধ্যে রয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে গত ৮ ও ৯ ডিসেম্বর (৪৮ ঘণ্টার) পণ্যপরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’। (সি/স-২২ ডিসেম্বর-তা/ই) SHARES পাথর খনির সংবাদ বিষয়: