ধর্মপাশায় বজ্রপাতে নিহত তিন জেলের পরিবারের প্রত্যককে ৫০ হাজার টাকা মুল্যের তিনটি চেক হস্তান্তর

Desk Desk

News

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

মোবারক হোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে বজ্রপাতে নিহত তিন জেলের স্ত্রীদের প্রত্যকের কাছে ৫০ হাজার টাকা মুল্যের তিনটি চেক হস্তান্তর করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজটের আওতায় এ বাবদ দেড় লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়।

প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে তিনজন জেলের স্ত্রীদের কাছে এই চেক তুলে দেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো.মুনতাসির হাসান,উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুর রহিম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমুখ।

(সি/স-২২ ডিসেম্বর-তা/ই)