কোম্পানীগঞ্জ বাসীকে অখিল চন্দ্র বিস্বাসের নতুন বছরের শুভেচ্ছা বার্তা

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে কোম্পানীগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিস্বাস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাকাল বিষাদময় বছর ২০২০ বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে । দিগন্তজুড়ে সম্ভাবনার আলো নিয়ে রাতের আঁধার কেটে নতুন সূর্য উদিত হবে। সেই সূর্যই হোক নব দিগন্তে আশার প্রজ্বলন। স্বজন হারানোর ব্যাথা আর করোনার আঘাতে জর্জরিত বিশ্ব ব্যবস্থায় পূনরায় ফিরে আসুক স্বাভাবিক জীবন যাত্রা। এটিই আমাদের প্রত্যাশা। অখিল চন্দ্র বিস্বাস আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। মহান স্বাধীনতার সূবর্ন জয়ন্তীর সন্ধিক্ষনে দাড়িয়ে করোনামুক্ত হয়ে উঠুক নশ্বর পৃথীবি। এটিই প্রত্যাশা। তিনি বলেন, নতুন বছর হোক করোনা মুক্তির এবং ২০২১ হোক সমৃদ্ধির। সবাইকে ইংরেজ নব বর্ষের শুভেচ্ছা।

এছাড়াও তিনি আরও বলেন,গতকাল ৩১ ডিসেম্বর আমার জন্মদিন ছিল।আমার অনেক শুভাকাংখি সামাজিক মাধ্যম ফেসবুক ও মোবাইল ফোনে কল করে শুভেচ্ছা জানিয়েছেন। আমি আমার সেই সব বন্ধুদের কাছে চির কৃতজ্ঞ ও আন্তরিক ধন্যবাদ জানাই।

(সি/স-১ জানুয়ারী-তা/ই)