কোম্পানীগঞ্জের কুখ্যাত সোহেল ডাকাত জনতার হাতে আটক

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-হাফ ডজন মামলার আসামী কুখ্যাত ডাকাত সর্দার কোম্পানীগঞ্জের ডাকু সোহেল জনতার হাতে আটক হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪ টা ৪০ মিনিটের সময় উপজেলার দলইরগাঁও গ্রামের স্থানীয় জনতা তাকে আটক করে।ডাকাত সোহেল উপজেলার বর্ণী কান্দি বাড়ি গ্রামের এরশাদ মিয়ার পুত্র।

আটক সোহেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা ও ডাকাতিসহ ৬ টি মামলা চলমান রয়েছে।

ডাকাত সোহেলকে আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জাহান কাজল।

(সি/স-১ জানুয়ারী-তা/ই)