কোম্পানীগঞ্জে ভারতীয় মদ ও বিয়ার সহ দুইজন গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক:- উপজেলার খাগাইল বাজারে অনুষ্টিতব্য বিট পুলিশিং সভায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলের মাকদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দ্বিতীয় দিনে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১৫ বোতল বিয়ার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক সায়েম চৌধুরীর নেতৃত্বাধিন সঙ্গীয় ফোর্স অভিযানে উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে (০১ জানুয়ারী) শুক্রবার রাত ৩ টার সময় তাদের আটক করে। আটকৃতরা হলেন উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের চুনু পুত্র হোসেন আলী (২২) ও একই গ্রামের ছমছু মিয়ার পুত্র শাবুদ্দিন (২২)। উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী প্রতিবেদককে বলেন,গোপন সংবাদের বিত্তিতে মাদক সহ তাদেরকে গ্রফতার করা হয়।মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।উপজেলাবাসীর কাছে অনুরোধ যদি কেউ মাদক সংশ্লিষ্ট যে কোনো অসাধু কার্যক্রম দেখতে পেলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।অবশ্যই তথ্যদাতার নাম গোপন রাখা হবে। (সি/স-০১ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: