মেসার্স জাহানারা অটোরাইস মিলের পরিবেশ ছাড়পত্র বাতিল এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১ কাজী খোরশেদ আলম,বুড়িচং(কুমিল্লা)সংবাদদাতা:- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপিত পরিবেশের ক্ষতিকর মেসার্স জাহানারা অটো রাইস মিলের পরিবেশ ছাড়পত্র বাতিল করা হয়েছে এবং যাবতীয় কার্যক্রম বন্ধ করে নিমার্ণাধীন ভবন ১৫ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি স্বাক্ষরিত একটি চিঠি মেসার্স জাহানারা অটো রাইচ মিলের মালিক মোঃ কামাল হোসেনকে গত ২২ নভেম্বও প্রেরন করেন। স্বারক নং-২২০২১৯০০২০৮৭১৮৫৫২০-৯৭৮। প্রেরিত চিঠি সূত্রে জানা যায়, বিগত ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে জারিকৃত অবস্থানগত ছাড়পত্র নং ২০-৩৭০৫৯ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ছাড়পত্র বিষয়ক কমিটি ৪ নভেম্বও ২০২০ ইং তারিখের ২২০তম সভার ৫নং সিদ্ধান্ত মোতাবেক বাতিল করা হয় এবং রাইচ মিলটির যাবতীয় কার্যক্রম বন্ধ ও নিমার্ণাধীন অবকাঠামো ১৫ দিনের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সূত্রে আরোও জানা যায়, স্থানীয় খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার অভিভাবকের পক্ষে মাওলানা মাহফুজুর রহমান, এলাকাবাসীর পক্ষে মোঃ জাকির হোসেন ও কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রশিদ পরিবেশ অধিদপ্তরে অটো রাইচ মিল স্থাপন হলে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে লিখিত আবেদন করেন। তাদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেয়ে রাইচ মিলের কার্যক্রম বন্ধ করার ব্যাপারে নির্দেশন প্রদান করা হয়েছে। এছাড়া বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর তদন্ত রির্পোট অনুযায়ী উক্ত রাইচ মিলটি সরকারী খাস জমির সাথে একীভূত রয়েছে। (সি/স-০৩ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: