বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এড. লুৎফুর-নাসির খাঁন নেতৃত্বাধিন সিলেট জেলা আওয়ামী লীগের যাত্রা Desk Desk News প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ নিজস্ব প্রতিবেদক:- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ও শহীদদের প্রতি শ্রদ্ধা,শাহজালাল (রঃ) মাজার জিয়ারতের মধ্যে দিয়ে সিলেটে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক কার্যক্রম আনুষ্টানিক ভাবে শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে কার্যক্রমের সুচনা হয়। দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন ও বাদ জোহর হযরত শাহজালাল মাজার জিয়ারত করা হয়।এছাড়াও বিকাল তিনটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এড. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের নেতৃ্তে এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৮ জানুয়ারী শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সিলেট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। (সি/স-১০ জানুয়ারী-তা/ই) SHARES রাজনীতি বিষয়: