কোম্পানীগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি থেকে প্রার্থী হচ্ছেন উবায়েদ Desk Desk News প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ১২, ২০২৬ Oplus_131072 ডেস্ক রিপোর্ট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত করা হয়েছে উবায়েদ আহমেদকে। তিনি এনসিপির কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ও ভোলাগঞ্জ গ্রামের বাসিন্দা। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১০ মে) সারা দেশের একশটি উপজেলায় প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। এসময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের জন্য উপজেলার আহ্বায়ক উবায়েদ আহমেদের নাম ঘোষণা করা হয়। উবায়েদ আহমদ বলেন ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আমাকে উপজেলা নির্বাচনে কোম্পানীগঞ্জের অবহেলিত জনপদের সেবা করার সুযোগ দিয়েছে। আমার লক্ষ্য স্পষ্ট, জুলাই বিপ্লবের সেই ‘বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে কোম্পানীগঞ্জের মাটিতে বাস্তবায়ন করা। আজও আমাদের উপজেলার শ্রমিকরা কর্মহীন, রোগীরা যথাযথ চিকিৎসাবঞ্চিত এবং শিক্ষার্থীরা পিছিয়ে আছে আধুনিক শিক্ষা থেকে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে উপজেলার অনেক এলাকা আজও মূলধারা থেকে বিচ্ছিন্ন। আমি বিশ্বাস করি, ক্ষমতার মালিক জনগণ। জনগণের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে, আমার প্রধান কাজ হবে মেহনতী মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোর আধুনিকায়ন করে কোম্পানীগঞ্জকে আমি দেশের অন্যতম সেরা ও সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করব, ইনশাআল্লাহ।” SHARES গণমাধ্যম বিষয়: