মোহাম্মদ আলীর ২০ লক্ষ টাকার অনুদানে নির্মিত হচ্ছে রাস্তা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ তারিকুল ইসলাম:-সিলেটের কোম্পানীগঞ্জের বুড়দেও গ্রামে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা হচ্ছে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত একটি গ্রাম দক্ষিণ বুড়দেও। উপজেলা পরিষদ থেকে মাত্র কয়েক শত মিটার দুরেই গ্রামটির অবস্থান। অত্র গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবী,নদী ভাঙ্গণ কবলিত এই গ্রামে একটি রাস্তা নির্মাণ করে উপজেলা সদরের সাথে সংযোগ স্থাপন। তারই পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর নিজস্ব অর্থায়নে নদী ভাঙ্গনের শিকার বুড়দেও গ্রামে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে ১.৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। বুড়দেও গ্রামের বাসিন্দা মোঃ মুছা মিয়া বলেন, এ রাস্তাটি তৈরি হলে আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হবে। আমি গ্রামবাসীর পক্ষ থেকে মোহাম্মদ আলী ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাস্তাটির নির্মাতা মোহাম্মদ আলী জানান, জনসাধারনের স্বার্থে আমি ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি তৈরি করে দিচ্ছি। (সি/স-১১ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: