সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট পাশ Desk Desk News প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১ সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় ২০২১ সনের বাজেট পাশ করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) ও এডভোকেট মুমিনুর রহমান (টিটু) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মুফতি মাওলানা মো. আব্দুর রহমান চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী। সভার শুরুতে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান ২০২১ সনের ছয় কোটি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকার বার্ষিক বাজেট উপস্থাপন করেন। সভায় বার্ষিক বাজেট সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী সমিতির অপর সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম। বার্ষিক বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন- সমিতির সহ-সভাপতি এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট পান্না লাল দাস, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আজিম উদ্দীন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মকসুদ আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আলিম উদ্দীন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মইনুল হক, এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ, এডভোকেট মো. কাওছার আহমদ, এডভোকেট মোবারক হোসাইন, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট মো, ওবায়দুর রহমান, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট মো. রাজ উদ্দিন, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট এএসএম আব্দুল গফুর, এডভোকেট লুৎফা বেগম চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন আহমদ, এডভোকেট এম.ই.এম ইকবালুর রহমান, এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীগণ। সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সদস্যবৃন্দকে আহ্বান জানালে আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সদস্য যথাক্রমে সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, এডভোকেট মোহাম্মদ লালা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), এডভোকেট অশোক পুরকায়স্থ, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, এডভোকেট মো. আনোয়ার হোসেন, এডভোকেট আবুল খায়ের হেলাল আহমদ, এডভোকেট মো. বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ প্রমুখ। সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ছয় কোটি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা আয়, ছয় কোটি চুয়ান্ন হাজার তিনশত এগারো টাকা ব্যয় এবং চুরানব্বই হাজার দুইশত চব্বিশ টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে প্রস্তাবিত বাজেট অনুমোদিত ও গৃহীত হয়। (সি/স-১৭ ফেব্রুয়ারি-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: