বর্ণি উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Desk Desk News প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ নোমান আহমেদ:-আজ রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি।বাঙালি জাতি একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে।মায়ের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। ২১ শে ফেব্রুয়ারি আমাদের শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন।দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হয়। সিলেট,কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ বর্ণি উচ্চ বিদ্যালয়ে করোনার মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে শহীদদের সম্মান জানিয়ে শিক্ষার্থীসহ,বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভার শুরু করা পবিত্র কালামুল্লা শরিফ থেকে তেলাওয়াত করে এবং একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে। অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুনায়েদ আহমেদ (ডালিম),সহকারী শিক্ষিকা যুথিকা রাণী বর্মন,অফিস সহকারী ইয়াসমিন আক্তার। অনুষ্ঠিত আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান উনার বক্তব্যে তুলে ধরেন ভাষা শহীদদের ইতিহাস। তিনি তুলে ধরেন এই দিনটির তাৎপর্য। উপস্থিত সভাটি সকল ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। (সি/স-২১ ফেব্রুয়ারি-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: